জীবনের ছন্দে আলোর আনন্দ
- ফারুক সৈয়দ
তোমার
জীবনের ছন্দ দেয় আমাকে
জোৎস্নার আলোর আনন্দ।
অনেকটা সাদা হাঁসের কালো-পায়ের
মতো বেমানান যদিও। মাঝে মাঝে
করে আমাকে আনমনা,
যেন উদ্ধত অস্তিত্ব দেয় লাল স্বাদ,
নাকের ডগায় তোমার ফোঁটা ফোঁটা
ঘাম।
চোখের
ইশারায় ডাকো যেন পিপাসিত ললনার
মতো, বারবার। পিয়ালীতে ভরা আছে
আবেগ, আশ্চর্য উল্লাস আর মধুমালতির স্বাদ!
যখনই আনমনা আমি, তখনই
সাগরের ঘুমভাঙা ডাকে
তোমার প্রচন্ড স্পর্শেন্দ্রি়
এনে দেয় রিরংসা আর উদ্দীপিত চাহিদার
আভাস!
উষ্ণীষ
পরা শামুকের মতো কুচকানো চামড়া,
মাঝে মাঝে সজাগ সবল আর
অবুঝ, যেন খোলসের আশায়।
স্বর্গদ্বার যদি নাই খোলে,
তবে হাতির পায়ের নীচে আহুতি
অথবা সবুজ কচি ঘাসের তলে
খোঁজে সমস্ত শান্তি অনাবৃত
আদড়ে!
মন
ভাঁজকরা আর ফাঁক রাখা দ্বারে,
অথবা আমুদে হাস্য মুখে যখন ধরো
আদরের ধন - দম দেয়া ঘড়ির মতো
তখনই এলার্ম বাজে। ট্রেনের চাকায় লাগানো
পিস্টনের মতো অশান্ত আকাশ,
বিজলী - গর্জন - শেষে - বরিষন।
ক্লান্ত আমি, শান্তি পাই তোমারই বুকে,
শামুকের মতো।
- সিল্কেবোর্গ,
পহেলা ডিসেম্বর, ২০২০
জীবনের ছন্দে আলোর আনন্দ - ফারুক সৈয়দ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
‘এক চীন নীতি’তে অবিচল সিয়েরা লিওন, সিজিটিএনকে জানালেন প্রেসিডেন্ট বায়ো
বসন্ত উৎসবের আগে বেইজিংজুড়ে সরেজমিন পরিদর্শনে সি চিন পিং
ম্যানিলায় চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
Bangladesh Reiterates Strong Commitment to UN Peacekeeping at Mission Event
ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন!
রুশ পাঠকদের জন্য উন্মুক্ত হলো ‘চীনের শাসনব্যবস্থা’ বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ
জাপানের মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন: মাও নিং
স্থিতিশীল আন্তর্জাতিক শক্তি’ হিসেবে আবির্ভূত হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক
