আশির দশকের ব্যান্ড সংগীত জগতের অন্যতম সেরা তারকা, সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট, গীতিকার ও সুরকার নকীব খান সম্প্রতি নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হৃদয় জয় করে নেন।
শোটাইম মিউজিক-এর বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন, ফাউমা, ও কেবি মিউজিক-এর তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী কনসার্টটি অনুষ্ঠিত হয়। আয়োজনের সফলতার পেছনে ছিলো আয়োজক ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন-এর নিবেদিত প্রচেষ্টা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাউন্ড গিয়ার-এর দক্ষ কারিগরি ব্যবস্থাপনায়। আর কীবোর্ডিস্ট রিপন ছিলেন যেন এক সংগীতের জাদুকর—যাঁর সুরের মায়াজালে বুঁদ হয়ে ছিলেন দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানের সূচনায় সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, আফতাব জনি, তৃনিয়া হাসান, এবং আরও একজন অতিথি শিল্পী। তাঁদের পরিবেশনা মূল পর্বের আগে অনুষ্ঠানের আবহ তৈরি করে দেয়।
রাত যত গভীর হতো, পরিবেশ ততই ঘোরলাগা হয়ে ওঠে। দর্শক-শ্রোতারা যেন হারিয়ে যান স্মৃতির সুরেলি ভুবনে। কনসার্টের মধ্যমণি নকীব খান তাঁর অসাধারণ গায়কী ও পরিবেশনায় উপহার দেন এক অনন্য অভিজ্ঞতা।
এই উপলক্ষে, তাঁর সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উদযাপন করতে আয়োজকরা সম্মিলিতভাবে তাঁর হাতে একটি বিশেষ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাণবন্ত উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল। আর এই স্মরণীয় রাতের প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করেন দেশ ও প্রবাসের অন্যতম সেরা আলোকচিত্রী নিহার সিদ্দিকী।
নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সৈয়দ সুমন
এক বেডরুমের বাড়ি থেকে জোহরান মামদানি ১০০ মিলিয়ন ডলার গ্রেসি ম্যানশনে উঠবেন
বিপুল উৎসাহ-উদ্দীপনায় ফ্রেন্ডস সোসাইটি’র ফ্যামিলি বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
NCPD Muslim Officers Society ( MOS ) Hosts Interfaith Iftar in Observance of Holy Ramadan
এসসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড় নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ দাবী
দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিক্তিক নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
