বন্ধুত্বে সময় অসময় বলতে কিছু নেই। বন্ধু ডাক দিয়েছে আর অমনি সবকিছু ছেড়েছুড়ে হাজির হয় বন্ধু। এমনমই হয়েছে গত ২২ জুলাই মঙ্গলবার, বন্ধুত্বের টানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে সাধারণ কর্মদিবসেও বিপুল সংখ্যক চুরাশিয়ান মিলিত হয়েছিল নিবিড় বন্ধুত্বের টানে। দূর দুরান্ত থেকে নিউইয়র্কে আসা তিন চুরাশিয়ান বন্ধুকে স্বাগত জানাতে কুইন্সের হিলসাইডের এক পার্টি হলে বসে জমজমাট আড্ডা। সিঙ্গাপুর থেকে আসা জাহাঙ্গীর আলম জনি, ফ্লোরিডা থেকে আসা আশরাফ উদ্দিন ও টেক্সাস থেকে আসা ইফতেখার আলম লিটকে ফুল দিয়ে স্বাগত জানায় যথাক্রমে সোহানা আহমেদ, ফারজানা হক ও সাবিরা করিম।
আবদুল্লাহ মাহেরের চমৎকার আবৃত্তি পর নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ানদের গর্ব হাসান মাহমুদ একটির পর একটি অসাধারণ গান উপহার দিয়ে পুরো আসর মাতিয়ে রাখেন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন মির্জা শওকত, রাব্বি সাঈদ, নুরুল হক, আবুল ফজল দিদারুল ইসলাম, ফারুক হোসাইন মজুমদার, হাবিবুল বাশার, জহির উদ্দিন, আরিফ আহমেদ, হুমায়ুন কবির, মজিবুর রহমান জকন, মোহাম্মদ ওয়াহিদ, শেখ শাহিদ, নিয়াজ আহমেদ, মোহাম্মদ সাহিদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শামস চৌধুরী রুশো ও নাদির খান।
অনুষ্ঠানে ৪র্থ নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা ২০২৬ নিউইয়র্কে আয়োজনের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ মিলনামেলা উপহার দেয়ার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য শীঘ্রই একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, সম্প্রতি তৃতীয় নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলাটি অনুষ্ঠিত হয় ১৯ জুলাই ২০২৫ কানাডার টরন্টোতে।
৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
FOBANA Kickoff 2026 Highlights Call to Defend Bangladesh’s Liberation War Ideals
৩১ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে
ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে এটর্নী মঈন চৌধুরী’র বইয়ের মোড়ক উন্মোচন
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন সোমা সাঈদ
সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আলেয়া খাতুনের ইন্তেকাল
বিশ্বের দৃষ্টি বৃটেনের দিকে চার্লসের রাজসিক অভিষেক শনিবার
বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি’র বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
