নিউইয়র্ক (ইউএনএ): ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যেও প্রবাসী বাংলাদেশী-আমেরিকানরা ব্যবসা-বাণিজ্য সহ সকল ক্ষেত্রেই সংগ্রাম করে এগিয়ে চলেছেন। বিশেষ করে ব্যবসায় সাফল্য দেখিয়ে চলেছেন বাংলাদেশীরা। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় শুক্রবার (১৬ জানুয়ারী) উদ্বোধন হলো মিক্সলি নামের নতুন ফাস্টফুড স্টোরের। কাজী অপু আহমেদ, ইমন খন্দকার ও তামান্না রেজা এই তিন বাংলাদেশীর মালিকানায় জ্যামাইকার ব্যস্ততম এলাকার ১৭৯- ৫১ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত মিক্সলি স্টোরে পাওয়া যাবে সকল প্রকার হালাল ফাস্ট ফুড।
হরেক রকমের পিজা থেকে শুরু করে বার্গার, স্যান্ডুইচ, চিকেন ওভার রাইস, সালাদ, আইসক্রিম প্রভৃতি। খবর ইউএনএ’র। ইমন খন্দকার আরো জানান, মূলত: মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের কথা বিবেচনা করেই মিক্সলি স্টোটি সম্পূর্ণ হালাল ফুডের স্টোর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান স্টোরটির অন্যতম কর্ণধার ইমন খন্দকার। সপ্তাহের ৭ দিনই অর্থাৎ সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১টা এবং রোববার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। থাকবে হোম ডেলিভারী সার্ভিসও।
জ্যামাইকার মিক্সলি ফাস্টফুডের স্টোর উদ্বোধন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৫ এএম
প্রবাস রিলেটেড নিউজ
জোহরান মামদানিকে মেয়র পদে বিরত রাখতে হাউস রিপাবলিকানদের উদ্যোগ
বন্ধু সাবা আর নেই, আমাদের বন্ধু নূরে হাকিম সাবা -মহিতোষ তালুকদার তাপস
সময়ের পাল্লায় - জাকিয়া রহমান
শোক ও বিজয়গাথা মুক্ত নীড় ২০২৫
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি
আয়না মহল শিরোনামে সাজু খাদেমের একক চিত্র প্রদর্শনী
ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়
নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের কর্মকর্তারা অভিষিক্ত
