নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর সভায় নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের প্রস্তুতি ছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি গঠন নিয়েও প্রাথমিক আলোচনা হয়। খবর ইউএনএ’র।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভার শুরুতে সাধারণ সম্পাদক ভাসানী সম্মেলনের প্রস্তুতি, পরিকল্পনা, আর্থিক অবস্থার বিষয়ে বিস্তাতি তুলে ধরেন। এরপর উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্য সহ আমন্ত্রিত অতিথিরা তাদের পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় প্রবাসে সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করা এবং প্রবাসে বসবাসরত ভাসানী অনুসারীদেরকে ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করার উপরও গুরুত্তারোপ করা হয়। এছাড়াও তিন বছর মেয়াদী ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের মেয়াদ চলতি বছর শেষ হয়ে যাওয়ায় আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি উপহার দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অসুস্থ্য অধ্যাপক দেওয়ান শামসুল আরেফীন-এর সুস্থ্যতা কামনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে তাসের মাহমুদ, মুস্তফা করীম, খন্দকার ফরহাদ, মোহাম্মদ কিউ জামান, এডভোকেট মজিবুর রহমান, নাজমুল আলম শ্যামল, আব্দুর রহীম হাওলাদার, কাজী আযম, আমীন মেহেদী, আবু তালেব চৌধুরী চান্দু, বাসেত রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদকে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব এবং কাজী আযম-কে সমন্বয়কারী করে ‘ভাসানী সম্মেলন-২০২৬’ এর আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
ভাসানী ফাউন্ডেশনের সভায় ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম
প্রবাস রিলেটেড নিউজ
আ. লীগ-বিএনপি-জামায়াত নিয়ে জনমনে হতাশা, এনসিপি-কে নিয়ে আস্থাহীনতা
‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা
বর্ণাঢ্য আয়োজনে জ্যাকসন হাইটসে অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় আবু সাইদ আহমদকে সংবর্ধিত করলো যুক্তরাষ্ট্র জাসাস
সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
The Six‑Yard Manuscript: The Sari as Bengal’s Living Text - Dr. Mostofa Sarwar
নিউইয়র্কে সফররত সংসদ সদস্য অধ্যাপক সলিম ভূঁইয়ার সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক
