যখন আকাশ দ্বার খুলে দেয়
- ফারুক সৈয়দ
আকাশ যখন দ্বার খুলে দেয়,
ঝলক পড়ে—গর্জনে কাঁপে বুক।
বুমেরাঙে ফিরে এক বিদ্ধ কুমারী,
এই ক্ষণই যেন আজ সকলের সুখ।
নিচ থেকে আসে ঝাঁঝালো প্রতিবাদ,
“চাই না ঝড়, নয় আজ ক্ষয়!
আনন্দ থাকুক, থাকুক আলো,
সূর্যটাকে দাও একটু সময়।
কাল এসো তুমি, আজ নয়, আজ নয়!”
তবু শুনো, বৃষ্টি ডাকছে, ঝাঁপিয়ে পড়ে -
ছন্দে ছন্দে এগিয়ে আসে,
হৃদয়জুড়ে কাঁপন তোলে,
প্রতিধ্বনি তার আকাশে ছাপে।
ভিজে যায় প্রেম, হেসে ওঠা ক্ষণ,
আড়ালে লুকায় ঝরে পড়া স্রোতে।
তবু সে বলে—“আমি এসেছি মুছাতে
তোমার অনুশোচনার রাতভর নাতে।
আমি আসিনি মন ভুলাতে,
আমি নই কোন মিথ্যের রাণী!
আমি এসেছি জ্বালাতে আলো,
জাগাতে তোমার নিখাদ বাণী।
দেখতে এসেছি দীপের কম্পন,
শোনাতে তোমায় সুচিত ধ্বনি!”
হ্যুটাজ, সিল্কেবোর্গ
২৯শে জুলাই, ২০২৫
যখন আকাশ দ্বার খুলে দেয় - ফারুক সৈয়দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রবাসে স্বাধীনতার জন্য দায়বদ্ধতা -অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন করলেন নওগাঁর নবাগত ডিসি - মোহাম্মদ সাইফুল ইসলাম
আদমদীঘিতে সুষ্ঠুও নির্বাচন ও নির্বাচনত্ত্বর সহিংতারোধে প্রশংসিত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম
বগুড়ার,আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক- মাসুম আলী বেগ
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান - নওগাঁয় ভূমিমন্ত্রী
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা
বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
