এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : ৪ সেপ্টেম্বর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বগুড়া জেলার শাজাহানপুর থানা পরিদর্শন করেন। রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় এসময় উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব শাজাহানপুর থানায় পৌঁছালে মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ ছাড়াও হোসনা আফরোজা (যুগ্মসচিব), জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া এসময় উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ, বগুড়ার একটি চৌকস দল সিনিয়র সচিব কে গার্ড অফ অনার প্রদান করে। অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব থানা ভবন ঘুরে দেখেন। এসময় থানা প্রাঙ্গণে সিনিয়র সচিব একটি "পলাশ গাছ" এর চারা রোপণ করেন। সিনিয়র সচিব থানায় উপস্থিত অফিসার-ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন। থানার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানার পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন এবং থানার অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কর্তৃক শাজাহানপুর থানা পরিদর্শন
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০১:৩৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জনপ্রিয় কন্ঠশিল্পী খুরশীদ আলমের জন্মদিন
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: নওগাঁয় তারেক রহমান
নির্বাচন সুষ্ঠু হবে বলেই ইইউ পর্যবেক্ষক পাঠাচ্ছে
রেখা আহমেদ এখনও অনন্য, সপ্রতিভ, নিজের আলোকময়তায় উজ্জ্বল - মনিজা রহমান
‘Love Poems of Bangladesh and the World’ — Akbar Haider Kiron
মিতালী যুব সংঘ সেনেরহুদায় জুলাই আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালাই উপজেলায়,কাকলি শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
