জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর যৌথ উদ্যোগে আজ (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়৷
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সকলকে মহান বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের জনমত গঠনে অবদানের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সকল বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য কনসাল জেনারেল সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহবান জানান।
এছাড়াও তিনি প্রবাসীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানে সকলকে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনা ও সভায় আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। G
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মহান বিজয় দিবস উদ্যাপন
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
একটি যুগের অবসান, নেতৃত্বের প্রত্যাবর্তন এবং বাংলাদেশের রাজনীতির নতুন সন্ধিক্ষণ - আকবর হায়দার কিরন
বরিশালে গণভোেট ২০২৬ সফল করার লক্ষ্যে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ
আপনি, আমি, আমরা সবাই ‘হ্যাঁ’-এর প্রার্থী: আলী রীয়াজ
দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন
বেলিংহাম ঝড়ে স্বপ্নভঙ্গ নরওয়ের ৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড
Feni Development Community (FDC): Expanding a Global Vision for Sustainable Development
