নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানা আর নেই। গত ৬ জানুয়ারী মঙ্গলবার তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করার পর স্থায়ীভাবে দেশে চলে যান এবং ঢাকায় বসবাস করছিলেন। প্রবাস জীবনে তিনি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে দেশীয় আর লোক সঙ্গীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিলো। প্রবাসের সবার পরিচিত ফটো সাংবাদিক নিহার সিদ্দিকীর তাঁকে নিয়ে পোস্টিং দেখে প্রথম এই দুঃখের খবর পান সবাই। কয়েক যুগের অত্যন্ত ঘনিষ্ঠ সাংবাদিক আকবর হায়দার কিরন তাঁর শোক সংবাদ পেয়ে অত্যন্ত মর্মাহত হয়ে প্রথম ফোন কল করেন এই শিল্পীর অন্যতম আপনজন , সংগীত পরিচালিক জনাব নাদিম আহমেদকে।
ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন অকাল প্রয়ানের খবরে শোকাহত হয়ে তাঁর বিভিন্ন সময়ের অত্যন্ত স্মৃতিময় ছবি দিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়ে নিহার সিদ্দিকীর কিরন টিভিতে শেয়ার করেন। শিল্পী শাহরিন সুলতানার সাথে কিংবদন্তী হৈমন্তী শুক্লার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবিটি সবাই দেখে আবেগপ্রবন হয়ে পড়েন। নিউ ইয়র্ক প্রবাস জীবনে এই শাহরিন সুলতানা সংগীত শিল্পী হিসেবে এক সময় সবার প্রিয় ছিলেন। কিছুদিন আগে তাঁর বর অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন। মাত্র কিছুদিন আগে ঢাকায় গেলেন কিছু পারিবারিক কাজে এবং আকস্মিক অসুস্থ হয়ে অকালে না ফেরার জগতে চলে গেলেন। তাঁর মৃত্যুর খবর প্রবাসে শোকের ছায়া নেমে আসে। সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানার আকস্মিক প্রয়াণে ড্রামা সার্কল, গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ড্রামা সার্কল, নিউইয়র্ক-এর সভাপতি আবীর আলমগীর এক শোক বার্তায় বলেছেন, ‘সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানা ছিলেন একজন গুণী কণ্ঠশিল্পী, কিন্তু তার চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন একজন ভীষণ সুন্দর মনের মানুষ, অত্যন্ত মিশুক, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এক মানুষ। বিবৃতিতে বলা হয়, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ড্রামা সার্কল, নিউইয়র্ক-এর সদস্য ছিলেন না, তবুও তিনি ছিলেন আমাদেরই একজন। আমাদের প্রায় প্রতিটি আয়োজনে, প্রতিটি উৎসবে, প্রতিটি আনন্দমুহূর্তে তিনি থাকতেন আপনজনের মতো আমাদের ড্রামা সার্কল পরিবারেরই অংশ হয়ে। তার প্রয়াণে ড্রামা সার্কল-এর প্রতিটি সদস্য গভীরভাবে মর্মাহত। শিল্পী হিসেবে আমরা তাকে হারালাম, কিন্তু মানুষ হিসেবে আমরা হারালাম একজন বন্ধুকে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শাহরিন সুলতানা- আপনি আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায় চিরজীবী হয়ে থাকবেন।’
নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহরিন সুলতানা ঢাকায় গিয়ে ইন্তেকাল করলেন
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো ঢাকার মার্কিন দূতাবাস
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু বিবিসি’র সাংবাদিক মার্ক টালি আর নেই
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন
শুনলাম একটা দল নাকি ৪০ লক্ষ বোরকা বানাইসে: মির্জা আব্বাস
বগুড়ার টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর শুভ জন্মদিন
সাংবাদিক সম্মেলনে হাততালি: শিষ্টাচারের অবমাননা নাকি অপরিণত রাজনীতির বহিঃপ্রকাশ? -আকবর হায়দার কিরন
মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ, ঈদের আগে দেশে ফেরাতে চায় পরিবার
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই
