মির্জা ফখরুলকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান। রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়। ওই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে। এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান। শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানের সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদিঘী উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কাঁপা মন আর কাঁপা হাতে - ফারুক সৈয়দ
বগুড়া আদমদীঘিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন
নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
দাবি-দাওয়ায় নয়, মানসম্মত শিক্ষায় মনযোগ দিন, এর কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
নন্দীগ্রামে বিএনপি নেতা মাসুদ রানার মা, স্টোক করে ইন্তেকাল করেছেন
নির্বাচনের আগের দিন ছয় জেলায় টাকা উদ্ধার, আটক, দণ্ড
পদোন্নতিপ্রাপ্ত সহকারি কমিশনার ( ভূমি) মাহমুদা সুলতানাকে সম্মাননা
