বুলাওয়েতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ডিঅন মায়ার্সের ৭৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান তোলে। জবাবে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে জয় পায় টাইগাররা। এ জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় তাওহিদ হৃদয়ের দল। মায়ার্সের ফিফটিতে জিম্বাবুয়ের সংগ্রহ ১৪৪ ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তুলে সংগ্রহ স্বাগতিকরা। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে মাত্র ৫ বলে ৪ রান করে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ১ উইকেটে ৪০ রান তুলে জিম্বাবুয়ে। চাপের মধ্যে এক প্রান্ত আগলে রাখেন ব্রায়ান বেনেট।
ফিফটির মাত্র ৩ রান আগে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৩৮ বলে করেন ৪৭ রান। এরপর দলের হাল ধরেন ডিওন মায়ার্স। তুলে নেন ফিফটি, আর তার সঙ্গে জিম্বাবুয়ের সংগ্রহও পেরিয়ে যায় ১০০। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ে তোলে ৩ উইকেটে ১০৯ রান, রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। পুরো ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ প্রায় একাই টেনে নেন মায়ার্স। আরও পড়ুন: বিশ্বকাপ শেষেই সিদ্ধান্ত জানাবেন পচেত্তিনো, ভবিষ্যৎ নিয়ে জল্পনা ৫৩ বলে ৭৩ রান করে শেষদিকে রান আউট হন তিনি। তিনি ও বেনেট ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি এই ইনিংসে। শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে জিম্বাবুয়েকে দেড় শ রানের আগেই থামিয়ে দেন তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন, নিয়েছেন ২ উইকেট। সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৫ রান।
৪ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০২:০৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদীঘিতে নব নির্মিত থানা ভবন উদ্বোধন করলেন -আইজিপি
জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ফোরাম ২০২৬-এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত এএইচএম বজলুর রহমান
আর্জেন্টিনার আন্তর্জাতিক লেখক ওয়ার্কিং গ্রুপের ‘বাংলাদেশ দূত’ হলেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী
নাটোর জেলার সিংড়া থানার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ পরিদর্শন করেন ডিআইজি
নবঘোষিত জয়পুরহাট ধর্মপ্রদেশের বেণীদুয়ারে অনুষ্ঠিত হয়েছে বিশপ মনোনীত পল গমেজের বিশপীয় অভিষেক
সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন
রাজশাহীর মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠান
