এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ভারত, বাংলাদেশ ও কুয়েত সফর করবেন। আগামী ২ আগস্ট থেকে ১০ আগস্ট তিনি এই সফর করবেন। সিসন খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্যগত অগ্রগতি, মানবাধিকার ও মানবিক চাহিদা চিহ্নিত করা, শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহযোগিতাসহ মার্কিন বহুপক্ষীয় অগ্রাধিকার নিয়ে পরামর্শ করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুযায়ী, জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে জাতিসংঘে আমাদের সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী সেক্রেটারি-জেনারেল হওয়ার জন্য ডোরেন বোগদান-মার্টিনের প্রার্থিতার জন্য মার্কিন সমর্থনের ওপর আলোকপাত করা হবে। সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ কীভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে ধারণা বিনিময় করবেন।
সিসন ২০২১ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপে মার্কিন রাষ্ট্রদূত (২০১২-২০১৪), লেবাননে মার্কিন রাষ্ট্রদূত (২০০৮-২০১০) ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন রাষ্ট্রদূত (২০০৪-২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:২০ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
চীনা সভ্যতা ও রাষ্ট্রপরিচালনার দর্শন তুলে ধরছে ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’
ইবোলা মোকাবিলায় প্রশিক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রমে সহায়তা দেবে চীন
দীর্ঘ গবেষণা শেষে শুরু হলো থ্রি গর্জেস নিউ চ্যানেল নির্মাণ
বেইজিংয়ে বৈশ্বিক দক্ষিণের অর্থায়নকারীদের সম্মেলন শুরু
শেনচৌ-২১ মিশনের প্রস্তুতিতে সফল থিয়ানচৌ-১০ ডকিং
তিউনিসিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে
আন্তর্জাতিক দর্শকদের নজরে ২০২৬ বসন্ত উৎসব গালা
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধন উদযাপন
