বরের উচ্চতা তিন ফুট। কনে তার থেকে একফুট লম্বা। উচ্চতা চার ফুট। আর এই বামন দম্পতির বিয়ে নিয়ে ভারতের পূবের রাজ্য বিহার সরগরম। বিহারের মাধউ গ্রামের ছেলে রোহিত। তিনফুটের পর আর উচ্চতা বাড়েনি। কিন্তু বয়স বেড়েছে। বাড়িতে খাওয়া পরার অভাব নেই। সম্পন্ন চাষী সতীন্দর সিং এর একটিই চিন্তা ছেলেকে পাত্রস্থ করা। খোঁজ খোঁজ, কিন্তু বামন পাত্রকে বিয়ে করবে কে? মাথার ঘাম এক করেও রোহিতের বাবা সুরাহা করতে পারলেন না। এমন সময় খবর পেলেন নেহার। বিজ্ঞাপন মধুবনী গ্রামের মেয়ে নেহা। যৌবনবতী - কিন্তু উচ্চতা মাত্র চার ফুট। নিজের তিন ফুট ছেলের জন্যে এর থেকে ভালো পাত্রী আর কী হতে পারে! প্রস্তাব গেল নেহার পরিবারে। তারা তো হাতে চাঁদ পেল। চার ফুটের মেয়ের জন্যে এর থেকে ভালো সম্মন্ধ আর কী হতে পারে। বর কনের থেকে এক ফুট কম। তাতে কী! সোনার আংটি আবার বাঁকা! চট মাংনি পট বিয়া- হতে দেরি হলো না। ছাপড়ায় বসেছিল অভিনব এই বিয়ের আসর। আমন্ত্রিতদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। না, পাঁঠা কিংবা মুরগিগুলো বামন ছিলো না!
তিন ফুটের বর, চার ফুটের কনে, বামন দম্পতির বিয়ে নিয়ে হুলুস্থল বিহারে
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে নিউইয়র্কস্থ বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং (বি.সি.আই.ইউ) কর্তৃক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক বৈঠক আয়োজন
ঢাকাস্থ সৌদি দূতাবাসের দুই শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রোমস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করায় রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি মার্কিন মানবাধিকার রিপোর্টে ‘মৌলিক দুর্বলতা’ ও ‘ভুল’ আছে
‘সোনার বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীনতা দিবসের বার্তায় সি চিন পিং
