পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন সঙ্গীতানুষ্ঠান। দেশে ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে তাকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিেিক স্বাগত জানান। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি।
মঞ্চে পা রেখেই বলেন, কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদে ও সরব উপস্থিতি। আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। রোববার শোটাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে এ অনুষ্ঠানে কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সিকে স্বাগত জানান ও সংগীতে তার অবদানের জন্য প্রশংসা করেন।
বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি,আবুল কাশেম।
পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন ন্যান্সি
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১০ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
থিয়ানচিনে এসসিও সভ্যতা সংলাপ: ডিজিটাল ভবিষ্যতের পথে যৌথ অগ্রযাত্রা
‘এক অঞ্চল, এক পথ’ সংগীত ব্যান্ড সংগীতের মাধ্যমে চীন ও বিশ্বকে সংযুক্ত করে
সিবিএফসি আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের প্রমাণ
জলসম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় চীনের অবদান
বিশ্ব উন্নয়নের ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে:বোয়াও এশিয়া ফোরামে লি ছিয়াং
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
একটি নতুন সভ্যতা, একটি ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টি করতে প্রফেসর ইউনূসের আহ্বান
চীন-ইইউ সম্পর্ক জোরদারে বেইজিংয়ে শীর্ষ বৈঠক
