চলতি বছরের প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের আমদানি-রফতানির মোট অর্থমূল্য ছিল ১১৫.৪৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮.১ শতাংশ বেশি। উরুমচির কাস্টমস এ তথ্য জানিয়েছে।
কাস্টমস জানায়, বছরের প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের কাশগর, আকসুসহ দক্ষিণাঞ্চলের বৈদেশিক বাণিজ্য অনেক বেড়েছে। এসময় দক্ষিণাঞ্চলের আমদানি-রফতানি গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৫৫.৬ শতাংশ ও ৮৩.৫শতাংশ বেড়েছে।
এদিকে, প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশসমূহ এবং আরসিইপি সদস্যদেশগুলোর আমদানি-রফতানি ছিল যথাক্রমে ১০৫.১২ বিলিয়ন ইউয়ান ও ৬.৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৪৪.১শতাংশ ও ২০.৪শতাংশ বেশি।
কাস্টমস আরও জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে পাইপলাইন, রেলপথ, ও সড়কপথে সিনচিয়াংয়ের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল যথাক্রমে ২৪৬২৪ হাজার টন, ১১৩১৫ হাজার টন, ও ২৯৫৩ হাজার টন।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ
চলতি বছরের প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের আমদানি-রফতানি ৩৮.১ শতাংশ বেড়েছে
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০২:১৬ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
ভারত ও বাংলাদেশের মধ্যে মুর্শিদাবাদে একটি নতুন স্থলবন্দর খোলার প্রস্তাব লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর
সি চিন পিং ও তাঁর শিক্ষকদের গল্প
সিনচিয়াং পরিদর্শন করেছেন সি চিন পিং
চীনে ৪০ হাজারের অধিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে
বিবিসি বলছে, কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ হচ্ছে না
সিনচিয়াংয়ের কাজাখ জাতির গ্রামবাসী আমান’র দারিদ্র্যমুক্ত হওয়ার গল্প
GOVERNOR HOCHUL ANNOUNCES NEW CONCEALED CARRY LAWS PASSED IN RESPONSE TO RECKLESS SUPREME COURT DECISION TAKE EFFECT SEPTEMBER
সিএমজির মধ্য-শরৎ উৎসবের সান্ধ্য-গালা দেশ বিদেশের দর্শকদের প্রশংসা পেয়েছে
