সীমান্ত সমস্যা হলো চীন ও ভারতের নিজস্ব ব্যাপার
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম
চীন-ভারত সীমান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই বলেন, চীন-ভারত সীমান্ত সমস্যায় বাইরের হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে বেইজিং।
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট খবরাখবর খেয়াল করেছি এবং সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর দেবো। চীন বরাবরই জোর দিয়ে বলে থাকে, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সহযোগিতা বিশেষ করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম তৃতীয় কোনে পক্ষের বিরুদ্ধে চালানো উচিত নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সহায়তা করা প্রয়োজন'।
তিনি বলেন, সীমান্ত সমস্যা হলো চীন ও ভারতের নিজস্ব ব্যাপার। দু’পক্ষ বিভিন্ন পর্যায়ে কার্যকর যোগাযোগ বজায় রেখে আসছে এবং দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সঠিকভাবে সংশ্লিষ্ট ব্যাপারেও একমত হয়।
চীনা মুখপাত্র বলেন, তৃতীয় যে কোনো পক্ষের যে কোনো উপায়ে চীন-ভারত সীমান্ত সমস্যায় হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন। ১৯৯৩ ও ১৯৯৬ সালে চীন ও ভারতের স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তির মর্ম অনুযায়ী দু’পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ লাইনের কাছাকাছি এলাকায় অপর পক্ষের বিরুদ্ধে সামরিক মহড়ার আয়োজন করা নিষিদ্ধ।
তিনি বলেন, ভারত দু’দেশের শীর্ষনেতাদ্বয়ের গুরুত্বপূর্ণ মতৈক্য ও সংশ্লিষ্ট চুক্তি মেনে চলে দ্বিপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পালন করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে সীমান্ত অঞ্চলের শান্তি ও প্রশস্তি রক্ষা করবে বলে আশা করে চীন। সূত্র:সিএমজি
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
চীনে হাইড্রোপনিক ঘাসের জনপ্রিয়তা বৃদ্ধি
চীনে মহাকাশ বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যক্রম অনুষ্ঠিত :ছয়শ’রও বেশি চিত্রকর্ম প্রদর্শিত
দারিদ্র্য বিমোচন থেকে গ্রামীণ পুনরুদ্ধার কৌশল বাস্তবায়ন এখন চীনের পরিকল্পনা
জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীনে নৈশ অর্থনীতি উন্নয়ন রয়েছে স্থানীয় সরকারের দৃঢ় সমর্থন
চায়না মিডিয়া গ্রুপের মধ্য-শরৎ উৎসবের গালা অনুষ্ঠান
চীনে হবে সিআইএফটিআইএস-২০২২ প্রদর্শনী
অশান্ত বিশ্বে শান্তির পক্ষে চীনের মূল্যবান নিশ্চয়তা
