যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এর আগে কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানে কমলা হ্যারিস সমাবেশ করেছেন। ঐ সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেশি সমর্থক দেখানো হয়েছে। মিশিগানের ডেট্রয়েটে গত সপ্তাহে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
বিমানবন্দরে কমলা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষা করেছিলেন বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। সেই দাবিকেও ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে বিবিসি ও সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমলা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক। বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করেছে।
কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৮ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
" Murdered Mockingbirds of Iran" - Pamelia Riviere
প্রথম বিতর্কেই উত্তাপ ছড়ালো
Home Minister Asaduzzaman Khan, MP reiterates the commitment and readiness of Bangladesh to contribute to the work of the UN Police meaningfully
নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস
গাজা পরিস্থিতি অমানবিক: রেড ক্রস প্রেসিডেন্ট
আফ্রিকার উন্নয়নে চীন মহান অবদান রাখছে
চীন পোল্যান্ডের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি মেনে চলতে ইচ্ছুক: সি চিন পিং
Bangladesh High Commissioner to Jamaica presented Credentials to the Governor General
