৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’ সিনেমা। চারটি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন।
রবিবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল ‘আনোরা’। এরপর থেকে আলোচনায় সিনেমাটি। ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দুর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্প নিয়েই আবর্তিত হয়েছে সিনেমাটি।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠলো তার। দুবার মনোনয়ন ও দুবাইয়ের অস্কার জেতার রেকর্ডও তার।
৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: স্মরণে শ্রদ্ধাঞ্জলি, হৃদয়ে সংস্কৃতি
২০২৬ সালে মানবহীন, সবুজ ও আন্তর্জাতিক ডাক পরিষেবায় জোর দেবে চীন
‘৫ বছরে ৫০ হাজার’ উদ্যোগে চীন সফরে ৪০ হাজার মার্কিন যুবক-যুবতী
কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন
মাদাম ফেং এবং রোজাঞ্জেলা পরিদর্শন করেন চীনের জাতীয় গ্র্যান্ড থিয়েটারের স্থাপত্য
আমার কাছে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড: অ্যান্ডি রবার্টস
ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যে আর বর্ণাঢ্য আয়োজনে নতুন প্রজন্মের পাথেয় হলো ৩ দিনের মুনা কনভেনশন
অ্যাসালের কনভেনশনে সিটি মেয়র অ্যারিক অ্যাডামস
