জীবনের ছন্দে আলোর আনন্দ
- ফারুক সৈয়দ
তোমার
জীবনের ছন্দ দেয় আমাকে
জোৎস্নার আলোর আনন্দ।
অনেকটা সাদা হাঁসের কালো-পায়ের
মতো বেমানান যদিও। মাঝে মাঝে
করে আমাকে আনমনা,
যেন উদ্ধত অস্তিত্ব দেয় লাল স্বাদ,
নাকের ডগায় তোমার ফোঁটা ফোঁটা
ঘাম।
চোখের
ইশারায় ডাকো যেন পিপাসিত ললনার
মতো, বারবার। পিয়ালীতে ভরা আছে
আবেগ, আশ্চর্য উল্লাস আর মধুমালতির স্বাদ!
যখনই আনমনা আমি, তখনই
সাগরের ঘুমভাঙা ডাকে
তোমার প্রচন্ড স্পর্শেন্দ্রি়
এনে দেয় রিরংসা আর উদ্দীপিত চাহিদার
আভাস!
উষ্ণীষ
পরা শামুকের মতো কুচকানো চামড়া,
মাঝে মাঝে সজাগ সবল আর
অবুঝ, যেন খোলসের আশায়।
স্বর্গদ্বার যদি নাই খোলে,
তবে হাতির পায়ের নীচে আহুতি
অথবা সবুজ কচি ঘাসের তলে
খোঁজে সমস্ত শান্তি অনাবৃত
আদড়ে!
মন
ভাঁজকরা আর ফাঁক রাখা দ্বারে,
অথবা আমুদে হাস্য মুখে যখন ধরো
আদরের ধন - দম দেয়া ঘড়ির মতো
তখনই এলার্ম বাজে। ট্রেনের চাকায় লাগানো
পিস্টনের মতো অশান্ত আকাশ,
বিজলী - গর্জন - শেষে - বরিষন।
ক্লান্ত আমি, শান্তি পাই তোমারই বুকে,
শামুকের মতো।
- সিল্কেবোর্গ,
পহেলা ডিসেম্বর, ২০২০
জীবনের ছন্দে আলোর আনন্দ - ফারুক সৈয়দ
প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০৫ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
Bangladesh calls for people-centred policies and fair finance to advance social development and social justice
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
গ্লোবাল সাউথের সংহতি জোরদারে চীনের শুল্কমুক্ত উদ্যোগ প্রশংসিত
শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট
চীনে জাতীয় শ্রম পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নভোচারীদের সরঞ্জাম বহনকারী থিয়ানচৌ-৯-এর মিশন সফলভাবে সম্পন্ন
Israel's Ultimate Dilemma: The Nuclear Gamble Against Iran that Could Change Everything - Dr. Pamelia Riviere
চীনা চলচ্চিত্রগুলোর বিশ্বমঞ্চে যাওয়ার জন্য আত্মবিশ্বাসই বড় উৎস
