১১ মে,(সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলন করেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন, "আগামী ১৮ মে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাইওয়ান পক্ষ কোনো আমন্ত্রণপত্র পায়নি বলে জানা গেছে। এ বিষয়ে চীনের বক্তব্য কী?"

উত্তরে কুও চিয়া খুন বলেন, বিশ্বে কেবল একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান অঞ্চলের আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও সুস্পষ্ট-আর তা হলো একচীন নীতি অনুসরণ করা।

তিনি আরও জানান, এক চীন নীতি বজায় রাখতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিশ্ব স্বাস্থ্য সমাবেশের প্রাসঙ্গিক প্রস্তাবের মর্যাদা ও কর্তৃত্ব রক্ষার্থে, চীন এ বছর তাইওয়ান অঞ্চলকে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একচীন নীতির পরিপন্থী কোনো পদক্ষেপ বা 'তাইওয়ান কার্ড' খেলার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা চালানোর যে কোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।