যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ এ দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আজিজি । গত ১০ থেকে ১৩ নভেম্বর (চার দিনব্যাপী) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ অনুষ্ঠিত হয়।
তৃতীয় বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পেনসিলভেনিয়ার জাহাঙ্গীর আজিজি। এ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে দু’টি বিভাগে অংশগ্রহণ করেন। স্পোর্টস মডেল গ্র্যান্ড মাস্টারে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন। বিচ বডি ওপেন ক্যাটাগরিতে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। তিনি বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি বলেই গর্বিত। আগামী বছর আবারও আমি এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেব ইনশাআল্লাহ! আমার এই বিজয় বাংলাদেশের বিজয়।উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক জিতেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণ পদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি স্পোর্টস মডেলে।
১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। জাহাঙ্গীর আজিজি পূর্বেও বাংলাদেশের জন্য সন্মান বয়ে এনেছেন। বাংলাদেশ গেমসে তিনি ১৯৮৭ ও ১৯৮৮ সালে স্বর্ণ পদক লাভ করেছিলেন। এ ছাড়াও তিনি ১৯৮৭ ও ৮৮ সালে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২নং ওয়ার্ডের আসপদ্দী গ্রামের মো. শাহজাহান আলীর বড় ছেলে জাহাঙ্গীর আজিজি।
ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশি জাহাঙ্গীর আজিজির রৌপ্য জয়
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৮:২৩ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
বিশ্বের বিভিন্ন স্থানে রেলপথ প্রকল্প বাস্তবায়নের কাজ করছে চীন
ভারতের গুজরাটে ক্যাবল সেতু ভেঙ্গে হতাহতের ঘটনায় সি চিন পিংয়ের শোক
বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন আমাকে নিজস্ব দক্ষতা উন্নত করতে সক্ষম করেছে:চুয়াং ইউয়ান
অশান্ত বিশ্বে শান্তির পক্ষে চীনের মূল্যবান নিশ্চয়তা
Bio-Bank will open up new horizon of possibilities in Medical research in Bangladesh- said the discussants
চীনের বিমান আকাশে উড্ডয়ন দেশের চেতনা ও জনগণের প্রত্যাশার বাহক:সি চিন পিং
Artists can begin their journey right from abstract: Saleem Khurshid
চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান
