আশরাফুর রহমান
১. ময়মনসিংহের ৩ হাজার ফুট লম্বা পতাকা টাঙিয়ে চমক আর্জেন্টিনা ভক্তদের
২. পাবনায় আর্জেন্টিনার ৬০০ ফুট লম্বা পতাকা বানালেন সমর্থকরা
৩. ৫৪০ ফুট লম্বা পতাকা তৈরি করলেন যশোরের ব্রাজিল ভক্তরা
তেহরানে বসে বাংলাদেশের পত্র-পত্রিকায় এসব খবর পড়ি আর আশপাশে তাকাই কিন্তু কোনো ভবনের ছাদে পতাকা দেখি না! বিদেশি পতাকা তো নয়ই ইরানের পতাকাও চোখে পড়ে না! অথচ ইরানিরা অন্যরকম ফুটবল পাগল জাতি! নিজ দেশের ক্লাবগুলোর পাশাপাশি ইউরোপের ক্লাবগুলোর খেলাও নিয়মিত দেখে। বিশ্বকাপেও এবার নিয়ে ছয়বার খেলছে!
ইরানে বিশ্বকাপের দিনগুলোতে পার্ক, বিপণীকেন্দ্র, রাস্তাঘাটসহ জনবহুল স্থানগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। প্রাইভেট কারে রেডিওতে ধারাভাষ্য প্রচার কিংবা ছোট পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও থাকে।
রাস্তার পাশে বিলবোর্ডে কিংবা ওভারব্রিজে সাইনবোর্ডে বিশ্বকাপের পক্ষে প্রচারণা চালানো হয়। কিন্তু জাতীয় পতাকার ব্যবহার একদম নেই! আজ অফিসে আসার সময় তোলা ছবিগুলো তারই প্রমাণ।
ইরানে বিশ্বকাপের দিনগুলোতে পার্ক, বিপণীকেন্দ্র, রাস্তাঘাটসহ জনবহুল স্থানগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী
অতিপ্রাকৃত অরন্যে -- জাকিয়া রহমান
নেইমারদের আক্রমণের ঢেউয়ে ভেসে গেল সার্বিয়ার সব প্রতিরোধ
War Stories: How Ukraine's Media are Confronting Russia's Aggression
হাসপাতালে ভর্তি পেলে, মেয়ে বললেন অবস্থা 'গুরুতর নয়'
VOA Statement on Taliban Halting All VOA Radio Broadcasts in Afghanistan
সমান্তরাল দুটি পথ - জাকিয়া রহমান
