NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ সেলিম স্মরণে দোয়া মাহফিল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৪৩ পিএম

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ সেলিম স্মরণে  দোয়া মাহফিল

নিউইয়র্ক (ইউএনএ): নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা
সভাপতি, ফোবানা’র সাবেক সদস্য সচিব, শিল্পপতি মোহাম্মদ
হাসানুজ্জামান হাসানের বড় ভাই, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম
মোহাম্মদ সেলিম-এর বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া
মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বাদ এশা সিটির
উডসাইড আহলে বাইয়াত জমে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করেন
শাইখ সাইয়েদ রব্বানী আযহারী, নাতে রাসুল পাঠ করেন সাইয়্যেদ
মুসতাইন বিল্লাহ রব্বানী এবং মিলাদ পরিচালনা করেন হাফেজ টিপু
রহমান। সবশেষে দোয়া পরিচালনা করেন আহলে বাইয়াত জমে মসজিদে
ইমাম ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী আযহারী।
দোয়ার আগে মরহুম মোহাম্মদ সেলিম স্মরণে তার ছোট ভাই মোহাম্মদ
হাসানুজ্জামান হাসান সহ অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন
বিশিষ্ট চিকিৎসক ডা. মাসুদুর রহমান ও জ্যাকসন হাইটস বাংলাদেশী
বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সভাপতি গিয়াস আহমেদ।
এসময় তারা মরহুম সেলিমকে একজন সাদা মনের ভালো মানুষ হিসেবে
উল্লেখ তার বিদেহী আত্মার মাগফেরাত এবং মহান আল্লাহ তায়ালা 


যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন সেই কামনাই করেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে সাপ্তাহিক পরিচয় সম্পাদক
নাজমুল আহসান, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিই
আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, ইঞ্জিনিয়ার মিজানুর
রহমান, আহলে বাইয়াত জমে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী

সৈকত আনোয়ার, বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ,
সাংস্কৃতিক কর্মী মোহর খান ও মরহুমের পরিবারের সদস্য/সদস্যসহ
মুসল্লীরা মোহাম্মদ সেলিম ম্যানহাটানের স্লোন ক্যাটারিং  
মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৩ জানুয়ারী 
সোমবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন। বয়স হয়েছিলো ৬২। তার
দেশের বাড়ী নীলফামারী জেলা সদরের বাবু পাড়া। এক সময় তিনি
নিউইয়র্কে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার ছিলেন। তিনি
কান্সারে ভুগছিলেন। ১৯৮৬ সাল থেকে তিনি নিউইয়র্ক প্রবাসী
ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মালিহা সুলতানা ছাড়াও এক ভাই ও এক
বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। গত ২৩ জানুয়ারী বাদ 
জোহর রিজউড-এ মরহুমের নামাজে জানাজা শেষে ঐদিনই অপরাহ্নে
বৃষ্টিভেজা দিনে নিউইয়র্কের লং আইল্যান্ডের ফার্মিংডেল কবরস্থানে
তার মরদেহ দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে নাসির
আলী খান পল, ডা. মাসুদুর রহমান, গিয়াস আহমেদ, আসিফ বারী
টুটুল. মোহাম্মদ কাশেম, মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।