NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ফেনীর সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৪৩ পিএম

ফেনীর সাইফুল ইসলাম নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি

আমেরিকান বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর সাইফুল গত  ২৭ শে জানুয়ারী ২০২৩ (শুক্ৰবার) নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি ( ডিটেক্টিভ বরো ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত আছেন। সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মাতা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। পরের বছর মা বাবার কোল আলোকিত করে জন্ম নেয় সাইফুল। ৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। লেখা-পড়া শেষে ২০০৮ সালে যোগ দেন নিউ ইয়র্ক  পুলিশ ডিপার্টমেন্টে। একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসি ও দাপ্তরিক কর্মকান্ডে ব্যাপক পরিচিতি লাভ করে। কয়েকদফা পদোন্নতি শেষে গতকাল ক্যাপ্টেন পদে পদায়িত হন। তার সহোদর বড় ভাই ফখরুল ইসলাম এন ওয়াই পি ডির লেফট্যানেন্ট পদে কর্মরত আছেন। তাদের বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপাটমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন। তারা দেশবাসী,আত্বীয়-স্বজন,বন্ধু-বান্ধব সকলের দোয়া কামনা করেন।

পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম অভিনন্দন জানিয়েছেন ।এছাড়া সংগঠনটি প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান ক্যাপ্টেন  পদে আমাদের বাংলাদেশী আমেরিকান ৫ জন এ পর্যন্ত পদোন্নতি পেলেন।

 

এনওয়াইপিডি এখন বাংলাদেশী-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। বাপা’র  প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন জানান বর্তমানে আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশী এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন।  যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর , ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯ জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট , ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসার সহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে  প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট , ট্রাফিক এজেন্ট , পুলিশ এডমেনিস্ট্রেটিভ , স্কুল ক্রসসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।