NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ঠাকুরগাঁও-৩ আসনে জাপার হাফিজ জয়ী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:৪৫ পিএম

ঠাকুরগাঁও-৩ আসনে জাপার হাফিজ জয়ী

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ: ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ১২৮ কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। ভোটগ্রহণ শেষে রাতে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে‌ এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।

তারমধ্যে ১৪ দলের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসমিন আলী ( হাতুড়ি প্রতীক) নিয়ে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদ (লাঙ্গল প্রতীক) নিয়ে, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায় (একতারা প্রতীক) নিয়ে, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) নিয়ে, সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।