NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন’র সাথে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫৫ পিএম

নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন’র সাথে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র শুভেচ্ছা বিনিময়



ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ২২তম নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন’র এর সাথে সাক্ষাত করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের ফরম বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৩ ফেব্রুয়ারি তাঁর কার্যালয়ে এই ঘোষণা দেন।

রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন নির্বাচিত হবার পর সারা বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যায়। দলমত নির্বিশেষ সবার কাছেই তিনি প্রশংসা কুড়ান। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর দেশ ও প্রবাসের হাজার হাজার মানুষ প্রতিদিনই নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা  জানাতে তাঁর ঢাকাস্থ অফিসে এসে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

২০  ফেব্রুয়ারি সোমবার নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন এর সাথে সাক্ষাত করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। পরে শিব্বীর আহমেদ অমর একুশে বইমেলা ২০২৩ এ তার লেখা ও প্রকাশিত তিনটি বই মুক্তিযুদ্ধের উপন্যাস একাত্তরের যোদ্ধা, নির্বাচিত কলাম ও কাব্যগ্রন্থ রূপালী জোছনার জল উপহার হিসাবে রাষ্ট্রপতির হাতে তুলে দেন। বই উপহারের জন্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদকে ধন্যবাদ জানান। পরে তিনি বইগুলোর বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে শিব্বীর আহমেদ রাষ্ট্রপতিকে বইয়ের বিষয় সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়াও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে শিব্বীর আহমেদ তাঁর পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ সহ তার পারিবারিক, রাজনৈতিক, সাংবাদিকতা ও কর্মজীবন সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এখানে উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাথেও সাক্ষাত করেছিলেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এবং সাক্ষাতের সময় সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাক্ষাতকার গ্রহন করেছিলেন যা দেশের ও প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল।

২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় বারের মতো দেশের ২১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন এডভোকেট মো: আবদুল হামিদ। তাঁর এই মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল নব নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন করে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চপ্পু।