NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সি চিন পিংয়ের সঙ্গে হংকংয়ের নতুন প্রধান নির্বাহীর বৈঠক


মশিউর আনন্দ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

সি চিন পিংয়ের সঙ্গে হংকংয়ের নতুন প্রধান নির্বাহীর বৈঠক

 

 

আন্তর্জাতিক ডেস্ক:১লা জুলাই সকালে হংকংয়ে চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটির নবনিযুক্ত প্রধান নির্বাহী লি চিয়া ছাওয়ের সঙ্গে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি তাঁকে অভিনন্দন জানান। এর আগে, একই দিন সকালে, হংকংয়ের নতুন প্রধান নির্বাহী শপথগ্রহণ করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, ২৫ বছর পর, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র অনুশীলন এবং হংকং-এর উন্নয়ন এক নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে পৌঁছেছে। নতুন স্থানীয় সরকারের কাছে হংকংয়ের বাসিন্দাদের প্রত্যাশাও অনেক।সি চিন পিং আশা করেন, নতুন নির্বাহী প্রধান বিশ্বস্ততার সাথে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ও মৌলিক আইনের ভিত্তিতে নেতৃত্ব দেবেন, হংকংয়ের সকল স্তরের মানুষকে বাস্তববাদী হতে উৎসাহিত করবেন, এবং হংকংকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রেখে সুশাসন নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার হংকংয়ের নতুন প্রধান নির্বাহী ও নতুন স্থানীয় সরকারকে আইনানুগ সব ধরনের সমর্থন দিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার নতুন নির্বাহী প্রধান ও তাঁর সরকারের ওপর পূর্ণ আস্থাবান।এসময় লি চিয়া ছাও প্রেসিডেন্ট সি চিন পিং ও কেন্দ্রীয় সরকারকে তাঁর ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানান। তিনি বলেন, যে মহান দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে-সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন আছেন। তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে দৃঢ়ভাবে কাজ করতে, শাসন কাজের নতুন পরিবেশ সৃষ্টি করতে, এবং উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।