NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

নিমাইদিঘী জামে মসজিদে শবে বরাত উপলক্ষে দোয়া ও  মাহফিল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫৩ এএম

নিমাইদিঘী জামে মসজিদে শবে বরাত উপলক্ষে দোয়া ও  মাহফিল

এম আব্দুর রাজ্জাক, নিমাইদিঘী, বগুড়া থেকে : মঙ্গলবার (৭ মার্চ)  এশায় নামাজ পর, বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়েছে। আলোচনা সভা ও দোয়ার মাহফিলে  সভাপতিত্ব করেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ও সমাজ সেবক আলহাজ্ব শেখ জালাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি  সহ সদস্য বৃন্দ ও ও গ্রাম‍্য ব‍্যাক্তি ওমর ফারুক, হাসান  আলী,  আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক, আল আমিন, মজিবর রহমান, মুকুল প্রাং, সেকেন্দার আলী, আতাউর রহমান প্রাং, মোজাম্মেল হক, বকুল শেখ, আব্দুস ছামাদ, আবু তালেব সরদার, মালেক সরদার এবং আমেরিকার  নিউইয়র্ক বাংলা ডটকম বগুড়া সাংবাদিক  আব্দুর রাজ্জাক সহ নিমাইদিঘী গ্রামের ধর্মপ্রান মুসুল্লি ভাইয়েরা।

আলোচনা সভা শেষে নিমাইদিঘী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মুসা সরকার, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং সকল মসলিম নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।