NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০২ পিএম

বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক সান্তাহার, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার আধুনিক ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা ও সান্তাহার ফুটবল একাডেমি এই জাকজমকপুর্ণ টুর্ণামেন্টের আয়োজন করে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সভাপতি ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবু রেজা খান,  বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),  র্পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, টুর্নামেন্টের আহবায়ক শাহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুদু, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম, চিকিৎসক হামিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম আমিব্য়া, আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল রানা সহ প্রমূখ ।

টুর্ণামেন্টে বগুড়া, নওগাঁ, রাজশাহী, নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, নারায়নগঞ্জ ও ঝিনাইদহসহ ১৬ জেলা দল অংশ গ্রহন করে। খেলায় জয়পুরহাট জেলা দল পাবনার ইশ্বরর্দী দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। প্রায় ২০ হাজার দর্শক এই ফাইনাল খেলা উপভোগ করেন