NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নৃত্যশিল্পী নারমিন রহমানের জানাযা সম্পন্ন : আজ দাফন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:৩৪ পিএম

নৃত্যশিল্পী নারমিন রহমানের জানাযা সম্পন্ন : আজ দাফন

 

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. নার্গিস রহমানের কন্যা, প্রবাসের উদীয়মান নৃত্যশিল্পী ‘নারমিন রহমান’-এর নামাজে জানাজা বুধবার (১৫ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৭টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মোমোরিয়াল মুসলিম কবর স্থানে দাফন করা হবে।  মরহুমার পরিবারের সদস্য ও আতœীয়-স্বজন ছাড়াও কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাযা নামাজে অংশ নেন এবং মরহুমার আত্মার বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন। খবর ইউএনএ’র। 
নারমিন রহমান-এর নামাজে জানায়ায় ইমামতি করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ। জানাযার নামাজের আগে সংক্ষিপ্ত বত্তব্য রাখেন মরহুমার ভাই শাহরিয়ার রহমান সজিব। এসময় তিনি ছোট বোনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার বোনের জন্য সবার দোয়া প্রার্থনা করেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল ও জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান।
দিনাজপুরের ডা. মোহাম্মদ সাঈদুর রহমান ও ডা. নার্গিস রহমানের কন্যা নারমিন রহমানের জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাবেক এমপি ও সাপতাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, হাফেজ রফিকুল ইসলাম, জেএসি’র জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, মরহুমার আরেক ভাই  সাকের রহমান প্রমুখ অংশ নেন। 
উল্লেখ্য, গত ৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় নারমিন নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। জানা গেছে, তিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৩ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আছে। নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার ১০৪-০৬ ১৬৯ ষ্ট্রীট ঠিকানার একটি বাড়ীর তিন তলায় বসবাসকারী নারমিনরা তিন ভাই-বোন। তার এক ভাই ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর ভাই আর মায়ের সাথে নারমিন নিউইয়র্কে বসবাস করতেন। মৃত্যুর সময় তার মা ও বাবা বাংলাদেশে অবস্থান করছিলেন। নারমিন রহমানের মৃত্যু খবর পেয়ে মা ডা. নার্গিস রহমান মঙ্গবার (১৪ মার্চ) অপরাহ্নে বাংলাদেশ থেকে নিউইয়র্ক এসে পৌছেন। এদিকে নারমিন রহমানের মৃত্যুর খবরে পুলিশ কল করা হলে সিটি পুলিশ এসে বৃহস্পতিবার রাতেই তার মরদেহ নিয়ে যায়। 
নারমিন রহমান ব্যক্তিগত জীবনে একজন রেজিস্টার্ড নার্স ছিলেন। ইতিপূর্বে নারমিন কোভিড ও জন্ডিসে আক্রান্ত হয়ার পর শারিরীকভাবে মারাত্বক অসুস্থ হয়ে পড়ে এবং কিডনী জনিত নানা সমস্যা দেখা দেয়। সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেলো। ব্যক্তিগত জীবনে খুবই বিড়াল ভক্ত নারমিন রহমান বিপা, ড্রামা সার্কলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শো টাইম মিউজিকের বিভিন্ন অনুষ্ঠানে চ লা হরিনীর মতো নেচে ম  আলোকিত করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতেন।