NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি’ রুশ টেলিভিশনে প্রচার চীনের উন্নয়ন পদ্ধতি ও আধুনিকায়ন বোঝাতে সহায়ক হবে


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৩১ পিএম

চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি’ রুশ টেলিভিশনে প্রচার চীনের উন্নয়ন পদ্ধতি ও আধুনিকায়ন বোঝাতে সহায়ক হবে

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরের প্রাক্কালে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রাশিয়ার প্রধান প্রধান গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

২০ মার্চ চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানির চেয়ারম্যান ডোব্রোদেভ যৌথভাবে অনুষ্ঠান প্রচারে অংশ নেন এবং ভাষণ দেন। দু’পক্ষ পুরোপুরিভাবে প্রধান গণ-মাধ্যমের ভূমিকা পালন করেছে, ‘বিশ্ব সভ্যতা উদ্যোগের’ আওতায় চীন ও রাশিয়া বিনিময় ও যোগাযোগ বাড়াবে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে।

‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ধারাবাহিক গুরুত্বপূর্ণ ভাষণ, প্রবন্ধ ও আলোচনায় উদ্ধৃত চীনের প্রাচীনকালের বিখ্যাত কথার অংশ।

ভাষণে শেন হাই সিয়ুং বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের চেতনা উত্থাপনের দশম বার্ষিকী। এ বছর সি চিন পিংয়ের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। রাশিয়ায় এই অনুষ্ঠান সম্প্রচার খুবই তাৎপর্যপূর্ণ। যা একদিকে রুশ জনগণের আরো ভালোভাবে সি চিন পিং-এর বড় দেশের নেতার ভাবমূর্তী ও প্রশাসনের চিন্তাধারা বোঝার ক্ষেত্রে সহায়ক, অন্যদিকে সবাইকে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি, নতুন যুগে চীনের উন্নয়নের পদ্ধতি এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বোঝাতে সহায়ক হবে। 

শেন হাই সিয়ুং আরো বলেন, চায়না মিডিয়া গ্রুপ অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানিসহ রাশিয়ার গণ-মাধ্যমের সঙ্গে সার্বিকভাবে দু’দেশের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ ঐক্যমত্য বাস্তবায়ন করা, গভীরভাবে দু’দেশের গণ-মাধ্যমের বিনিময় জোরদার করা, দু’দেশের মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ে প্রেরণা দেওয়া এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনে গণ-মাধ্যমকে শক্তি যোগাতে আগ্রহী।

ডোব্রোদেভ বলেন, চীন ও রাশিয়া শীর্ষ বৈঠকের আগে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রুশ টেলিভিশনে প্রচার করা হয়েছে। যা তাঁর কোম্পানি এবং চায়না মিডিয়া গ্রুপের উচ্চ মানের সহযোগিতার প্রমাণ। ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতার উন্নয়ন প্রত্যাশা করেন তিনি। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।