NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা


মোবারক হোসেন ফনি প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১০:২৩ পিএম

নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা

নড়াইল: নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা। শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শনিবার সকালে এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়েও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক করিম মোল্যা, সহসভাপতি সোহাগ শেখ রুদ্র, সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিলন, হাফেজ নূরুল ইসলাম, মুনসুরুল হক, মাসুদুর রহমান, নাজিম মোল্যা, মুক্তার হোসেন, মুসাব্বার শেখ, ইকতিয়ার মোল্যাসহ অনেকে। এদিকে, ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন শড়াতলা গ্রামের বিভিন্ন পেশার মানুষ। এর মধ্যে রয়েছে-ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল ও চিড়া। বিভিন্ন সংগঠনসহ সমাজের বিত্তবান মানুষদের এভাবে এগিয়ে আসার আহবান জানান তারা। সংগঠনের সভাপতি মনিরুল ইসলামসহ শড়াতলা গ্রামের সৌদিপ্রবাসী তরিকুল ইসলাম, মিকাইল হোসেন, মশিয়ার রহমান, নাজিম মোল্যা ও রহিম মোল্যার উদ্যোগে ১৬০জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।