NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র আমাদের কি সবক দেবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৯:০৫ এএম

যুক্তরাষ্ট্র আমাদের কি সবক দেবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে বিএনপির রাজনীতিতে। আর যুক্তরাষ্ট্র, ওই দেশেই তো গণতন্ত্র নিয়ে ঝামেলা। তারা আবার আমাদের জন্য কি সবক দেবে?  মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি, দালালরা নাচে। বিএনপি শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিদেশিদের হাত-পা ধরে।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক আছি, সজাগ আছি। বিএনপি কী চায় আমরা জানি। তারা এখন চোরাগোপ্তা পথে সরকার হটাতে চায়।

বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা সৎ প্রধানমন্ত্রী। তাকে হটানোর প্রয়োজন জনগণের নেই। আছে বিএনপি আর তাদের বিদেশি প্রভুদের।  মার্কিন গণতন্ত্রের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনো নির্বাচন মেনে নেননি। ভোট চুরির অভিযোগ এনেছেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনকে এখনো মানেন না। মার্কিন প্রতিনিধি পরিষদে দুজন কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতার সদস্যপদ বতিল করা হয়েছে, অথচ একই অপরাধে একজন শ্বেতাঙ্গকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদা-কালোয় পার্থক্য আছে। এ হচ্ছে আমেরিকার গণতন্ত্র। তাদের নিজের দেশের গণতন্ত্রের এমন অবস্থা। তারা আবার আমাদের গণতন্ত্রের কি সবক দেবে।   ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক আর এদেশে ফিরে আসবে না। বিএনপি যতই কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি করুক তত্ত্বাবধায়ক আর ফিরবে না। সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে।  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।  পরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।