NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

সান্তাহারে সান্দিড়া আন্তঃ পাড়া ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ১২:৪৬ এএম

সান্তাহারে সান্দিড়া আন্তঃ পাড়া ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক সান্তাহার, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে সান্দিড়া আন্তঃ পাড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফুটবল মাঠে স্টার ক্লাবের  আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পশ্চিম পাড়া ফুটবল দল বনাম কুলিপাড়া ফুটবল দল অংশগ্রহণ করেন।ফুটবল টুর্নামেন্টে পশ্চিম পাড়া ফুটবল দল ৪-২ ট্রাইবেকার গোলে কুলিপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম রাজা,বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, স্টার ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ হোসেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথি বিজয়ী পশ্চিম পাড়া ফুটবল দলকে ট্রফি তুলে দেন।