NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

নিউইয়র্ক পুলিশের নির্বাহী পদে পটুয়াখালীর প্রিন্স আলম


জামিল সারোয়ার প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:২৩ পিএম

নিউইয়র্ক পুলিশের নির্বাহী পদে পটুয়াখালীর প্রিন্স আলম

 

যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম সেরা ও চৌকস পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী পদ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি আমেরিকান একেএম শফিউল আলম প্রিন্স। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশের কমিশনার কিচেন্ট সিওয়েল। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিন্স আলম সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক। প্রায় ১৭ বছরের চাকরি জীবনে একেএম শফিউল আলম প্রিন্স পর্যায়ক্রমে অফিসার থেকে সার্জেন্ট, এরপর লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশের ট্রান্সপোর্টেশন ব্যুরোর ইন্টেগ্রিটি কন্ট্রোল অফিসার হিসাবে কর্মরত। প্রিন্স আলমের গ্রামের বাড়ি বাংলাদেশে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তার বাবা এ কে এম শাহ আলম পেশায় একজন আইনজীবী এবং মাতা জাহানারা আলম একজন গৃহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রিন্স আলম ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পুনরায় কুইন্স বরো কমিউনিটি কলেজ থেকে ব্যবস্থাপনা এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন তিনি। ক্রিমিনাল জাস্টিসে পড়াশোনার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এরপর ২০০৬ সালে নিউইয়র্ক পুলিশের অফিসার পদে যোগদান করেন প্রিন্স আলম। ব্যক্তিগত জীবনে প্রিন্স আলম বিবাহিত। স্ত্রী শর্মি আলম ও দুই সন্তান জুহেব ও জেইনকে নিয়ে বসবাস করছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। স্বামীর সাফল্যে দারুণ খুশী প্রিন্স আলমের স্ত্রী শর্মি আলম এ প্রতিবেদককে জানান, আমার স্বামী অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী একজন কর্মকর্তা। আমি আমার স্বামীকে পুলিশের সর্বোচ্চ পদে দেখতে চাই। পদোন্নতির সনদ হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন প্রিন্স আলম বলেন, আমি আমার কমিউনিটিকে সেবা দিতে চাই। মূলধারায় এগিয়ে নিতে চাই। এ কারণেই নিজেকে প্রস্তুত করছি। তিনি বলেন, আমি পুলিশ বিভাগে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের যথেষ্ট সুনাম রয়েছে। পুলিশ বিভাগে বাংলাদেশিরা অনেক ভালো করছেন। ভবিষ্যতে এ ধারা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামিল সারোয়ার জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সহস্রাধিক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে এ পর্যন্ত ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন ৫জন। এই পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। এর পরের পদগুলো, বিশেষ করে ডেপুটি ইন্সপেক্টর থেকে সর্বোচ্চ কমিশনার পদে নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়। অফিসার থেকে ক্যাপ্টেন পর্যন্ত পদোন্নতি হয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। এদিকে বাপার সাধারণ সম্পাদক একেএম শফিউল আলম প্রিন্স ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।