NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১০:৫৪ এএম

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান alo বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।  আইএমএফ প্রধান বলেন, বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি করেছে দেশটি।  ওয়াশিংটনে দ্য রিটজ-কার্লটন হোটেলের সভাকক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা বলেন।  আইএমএফ প্রধান বৈঠকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান।

আইএমএফ প্রধানের বক্তব্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বলেছেন সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। তিনি (জর্জিয়েভা) কোভিড-১৯ মহামারির সময়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রশংসা করেন।  আইএমএফ প্রধান বলেন, অবকাঠামোগত উন্নয়ন, সংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  এসময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।  ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।