NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতের নাগরিক


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:২৩ পিএম

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতের নাগরিক

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের সাত্তার শেখের ছেলে। শনিবার (৬ মে) দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাঈম জানান, ভারতের নাগরিক নাসির শেখকে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিজিবি-৬ ব্যাটেলিয়নের সদস্যরা আটক করেন। এ সময় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক তাকে দুমাসের কারাদণ্ড দেন। কিন্তু তার কাগজপত্র তৈরি না হওয়ায় তাকে আরও ১৩ মাস মেহেরপুর জেলা কারাগারে বন্দি থাকতে হয়।

১৫ মাসের কারাভোগ শেষে তাকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তার ভাই সিরাজ শেখ ও তার গ্রাম পঞ্চায়েত সদস্য সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে চেকপোস্টের বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমসের অজয় নারায়ণ রায়, ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এসআই বাসুদেব ঘোষ।