NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ঢাকার জিরানী যীশু কর্মী কেন্দ্রে অনুষ্ঠিত হলো মিডিয়া বিষয়ক সেমিনার


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

ঢাকার জিরানী যীশু কর্মী কেন্দ্রে অনুষ্ঠিত হলো মিডিয়া বিষয়ক সেমিনার

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : গত ১২ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশে অবস্থিত জিরানী যীশু কর্মী কেন্দ্রে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া বিষয়ক সেমিনার।এতে জিরানীর আশে-পাশের এলাকা থেকে প্রায় ৫০ জন যুবক-যুবতী ও পিতা-মাতারা এই সেমিনারে অংশহগ্রহণ করে।জিরানী যীশু কর্মী কেন্দ্রের পরিচালক ফাদার জন পাওলো পিমে, সেমিনারে শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে  আমাদের পরিবার গুলোকে আরো সচেতন হতে হবে। মিডিয়ার মধ্য দিয়ে যেন আমরা সত্যটা প্রকাশ ও  গ্রহণ করে একটি খ্রিস্টীয় পরিবার গড়ে তুলতে পারি।  এই মিডিয়া বিষয়ক সেমিনার পরিচালনা করেন ফাদার নিখিল গমেজ, রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের কোর্ডিনেটর। তিনি গণমাধ্যমের সঠিক ব্যবহার, সংবাদ লিখন পদ্ধতি এবং ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবস সর্ম্পকে আলোচনা করেন।

ফাদার নিখিল বলেন, “বর্তমান যুগ হলো গণমাধ্যমের যুগ। তাই এই গণমাধ্যম ব্যাবহারের ক্ষেত্রে আমরা যেন আরো সচেতন থাকি। আমাদের পরিবার ও সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক সমস্যা আর এই সকল সমস্যা গুলোর মূল কারণ হলো গণমাধ্যমের সঠিক ব্যবহার না করা। তাই আমাদের প্রত্যেকেরই আরো বেশী সচেতন হতে হবে মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে।”

“প্রতি বছর প্রভু যিশুর স্বর্গারোহণ পর্বের দিন মাতা মণ্ডলী পালন করে থাকে বিশ্ব যোগাযোগ দিবস। আর এবছর আমরা পালন করছি ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবস। যার মূলসুর হচ্ছে “হৃদয় দিয়ে কথা বলা”। হৃদয় আমাদের এগিয়ে যেতে, অনুভব করতে সর্বদায় অনুপ্রাণিত করে, এবং হৃদয়ই আমাদের খোলামেলা হওয়া জন্য প্রত্যেককে আহবান করে তাই আমাদের হৃদয় দিয়ে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে,” বলেন ফাদার নিখিল।

পোপ মহোদয় ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবসে যে মূল প্রতিপাদ্য বিষয় আমাদেরকে চিন্তার ও ধ্যানের জন্য রেখেছেন তা অত্যন্ত সময়োপযোগী। কেননা বর্তমান সময়ের বাস্তবতায় আমরা দেখি যে, মানুষ যেন হৃদয় দিয়ে কথা বলছে না, আবার হৃদয় দিয়ে কথা বলার চেষ্টা করছে না।  তাই এবারের বিশ্ব যোগাযোগ দিবসে পোপ মহোদয়ের ঐকান্তিক আহ্বান আমরা যেন হৃদয় দিয়ে কথা বলি।সেমিনারে অংশগ্রহণকারী বৃষ্টি তার অনুভুতি ব্যক্ত করে বলেন, “আজকের এই সেমিনার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি গণমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরো সচেতন হবো বলে নিজে সিদ্ধান্ত নিয়েছি।”