NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ফুলকলি ফাউন্ডেশনের আয়োজনে কবিতার আসর


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

ফুলকলি ফাউন্ডেশনের আয়োজনে কবিতার আসর

 

নিউইয়র্ক (ইউএনএ): ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে
অনুষ্ঠিত হলো মাসিক কবিতার আসর। গত ১৩ মে শনিবার সন্ধ্যায়
জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজ মিলনায়তনে স্বরচিত এই কবিতা
আসরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক
আজকাল-এর সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ
নেওয়াজ। জমজমাট এই কবিতার আসর সঞ্চালনায় ছিলেন নিউইয়র্কের
বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফুলকলি
ফাউন্ডেশনের সভাপতি বেলাল আহমদ। 
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন রেজাউল করিম চৌধুরী, মিনু
রহমান, সৈয়দ রাব্বী, সালেহা ইসলাম, ইশতিয়াক রুপু, রূপা খানম,
রিম্মি রুমান, লুৎফা শাহানা, রাজিনা ইসলাম, সোহানা নাজনীন,
মোহাম্মদ ইসমাইল, সুমন শামসুদ্দীন, মকবুল তালুকদার প্রমুখ। কবিদের
কবিতায় ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্র,
প্রেম-ভালবাসার অবেগ অনুভুতির কথা উঠে আসে। এছাড়াও চলমান
সময়ের বার্তা নিয়ে বেশ কয়েকটি ছড়া পাঠ করেন বিশিষ্ট ছড়াকার
ড. ধনঞ্জয় সাহা।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি শাহ নেওয়াজ এবং বিশিষ্ট
সঙ্গীত শিল্পী ও সাপ্তাহিক আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক রানো
নেওয়াজ, সঞ্চালক মনজুর কাদের এবং জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের
অন্যতম স্বত্তাধিকারী ও ইয়েলো সোসাইটির সভাপতি শেখ ইলিয়াস
হাবীব-কে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
প্রধান অতিথি শাহ নেওয়াজ তার বক্তব্যে কবিতার আসরে আগত সকল
কবিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমার
সকল কর্মকান্ড, ব্যবসা-বাণিজ্য সেবার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যেই ইন্স্যুরেন্স
ব্যবসা শুরু করি। এখন হোম কেয়ার করছি, আর প্রবাসে বাংলা ভাষার

চর্চা বাঁচিয়ে রাখতে আজকাল ক্রয় করেছি। তিনি বলেন, কবিতা
আমাদের জীবনের কথা বলে। তাই কবিতার আসরে আমরা অনেক কিছুই
জানবো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস
সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং কবি ও বিশিষ্ট
বাচিক শিল্পী আহসান হাবীব, খলিল বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী
খলিলুর রহমান ও জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের অন্যতম
স্বত্ত¡াধিকারী ও ইয়েলো সোসাইটির সভাপতি শেখ ইলিয়াস হাবীব,
সঙ্গীত শিল্পী অনিক রাজ।
কবিতার আসরে বিশিষ্ট শিক্ষাবীদ ও খানস টিউটোরিয়ালের
চেয়ারপার্সন নাঈমা খান, জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের অপর
স্বত্তাধিকারী এম রায়হান সহ নিউইয়র্কের কবিতা প্রেমী সুধীজন
উপস্থিত ছিলেন।