NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চুয়াডাঙ্গায় তামাক ঢুকতে দেবেন না


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:৪৫ পিএম

চুয়াডাঙ্গায় তামাক ঢুকতে দেবেন না

চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ মে) সকাল ১০টায় সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব (অন-লিয়েন) কনসালটেন্ট, দ্য ইউনিয়ন ফহিমুল ইসলাম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আরাফাত রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক।প্রধান অতিথি হোসেন আলী খোন্দকার বলেন, আমাদের দেশে অটিস্টিক সন্তান জন্ম বেড়ে যাচ্ছে। কারন নেশা দ্রব্য সেবন। সে কারনে আমাদের সচেতন হতে হবে। যে যেখানে দায়িত্বে আছেন সেখান থেকে তামাক নিয়ন্ত্রণে কাজ করুন। তামাক উৎপাদনের অর্থ দিয়ে ভাল কাজ থেকে বিরত থাকতে হবে। চুয়াডাঙ্গায় আপনারা তামাক ঢুকতে দেবেন না।প্রশিক্ষন কর্মশালার শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.কবির হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের ৪০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।