NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ডিবির সহযোগিতায় প্রতারকদের ভিসা আটকে দিল মার্কিন দূতাবাস


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:২৩ পিএম

ডিবির সহযোগিতায় প্রতারকদের ভিসা আটকে দিল মার্কিন দূতাবাস

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে সমন্বয় করে একটি বেসরকারি সংস্থার প্রতারকদের ভিসা প্রাপ্তি আটকে দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ঘটনায় ৫ জন প্রতারককে আটক করেছে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর)। সমন্বয় করার জন্য ডিএমপির গোয়েন্দা বিভাগকে ধন্যবাদও জানিয়েছে দূতাবাস।    মার্কিন দূতাবাস ঢাকা তাদের ফেসবুক পেইজে লিখেছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বেসরকারি সংস্থা (এনজিও) হিসাবে পরিচয় দেয়া একটি দলের ভিসা প্রাপ্তি রোধ করেছে। অবৈধভাবে সংগঠিত এই সংস্থার উদ্দেশ্যই ছিল প্রতারণামূলকভাবে ভিসা পাওয়ার চেষ্টা করা। এ ঘটনায় একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।  

 যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সতর্ক করে দূতাবাস বলেছে, আবেদনকারীরা আবেদনপত্রে যে কোনো তথ্য ও সাক্ষাৎকার প্রদানকালে প্রদত্ত যেকোনো নথির ব্যাপারে দ্বায়বদ্ধ থাকবেন। সম্ভাব্য ভিসা আবেদনকারীদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো-যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের তথ্য দেখে নেয়া, সহায়ক নথিপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হওয়া। ভিসা প্রক্রিয়া ও সাক্ষাৎকার প্রদানকালে প্রকৃত ও বাস্তবসম্মত উত্তর দেয়া। সম্ভাব্য আবেদনকারীদের আমরা সতর্ক করছি যে, মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের কারণে আপনার ভিসা শুধু প্রত্যাখানই নয় ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ভ্রমনের জন্য অযোগ্য হবেন।