NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ মেয়র তাপসের


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৫:২৩ এএম

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ মেয়র তাপসের

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এতে সাতদিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।   গত ৫ই জুন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিশ পাঠান।

  আইনী নোটিশের বিষয়ে ব্যারিস্টার মেজবাহুর রহমান প্রতিবেদনের বক্তব্য উল্লেখ করে বলেন, গত ১৩ই মে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ‘কাটিং ট্রিস টু মেক ওয়ে ফর এয়ার’ শীর্ষক একটি প্রতিবেদনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন, অপমানজনক, খবর প্রকাশ করা হয়েছে।    এই ধরনের বক্তব্যগুলো আমাদের প্রচলিত আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এই রিপোর্ট দেখার পর মেয়র শেখ ফজলে নূর তাপস আইনী ব্যবস্থা নেয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তাই রিপোর্টটি অনলাইন ভার্সন থেকে রিমুভ করতে বলেছি। একইসঙ্গে ক্ষমা চেয়ে বিবৃতি এবং সাতদিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলেছি। নোটিশ অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন মেয়র ব্যারিস্টার তাপস।