NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ঐতিহ্যবাহী জাগরনী ভরনের মেলার সমাপ্ত দিন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

ঐতিহ্যবাহী জাগরনী ভরনের মেলার সমাপ্ত দিন

এম আব্দুর রাজ্জাক, আমবাড়িয়া, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের আমবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী প্রায় ৩০০ শত বছরের প্রাচীনতম জাগরনী ভরনের মেলা শেষ তৃতীয় দিনের মেলা  অনুষ্টিত হয়েছে। আজ ৮ ই জুন /২৩ ইং বৃহস্পতিবার বেলা ৩ টায় প্রতিবছরের মত এবারও শেষ দিনের মেলা অনুষ্টিত হয়েছে।গত ৬ই জুন মঙ্গলবার থেকে জাগরনী ভরনের মেলা শুরু হয়। এ মেলা চলে তিন দিন ধরে। এ মেলায় হিন্দু শাস্ত্রের মোতাবেক কালি পূজা সহ বিভিন্ন পূজা  এবং শেষে থাকে পাতা টানা খেলা। যা দেখার উপভোগ করার মত। সরেজমিনে মেলার বিভিন্ন দিক ঘুরে দেখা যায় যে, এবছর ও  বিভিন্ন দোকান পাট বসেছে। এছাড়াও মিষ্টির দোকান, জিলাপির দোকান, চুড়ি- ফিতার, ফুচকা, নাগর দোলা সহ বিভিন্ন হরেক প্রসাধনীর জিনিস পত্র মেলায় দোকান পাট দেখা যায়।আমবাড়িয়া, ইসবপুর আদিবাসী গ্রামের ভক্তরা  মেলায় সমবেত হয় এবং ভরনের নাচ- গান দেখেন।

এছাড়াও এসব গ্রামের ঘরে ঘরে জামাই মেয়ে সহ আত্মীয় স্বজন নিয়ে  আনন্দ করছেন।আজ এ মেলায় এলাকার বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ মেলায় পরিচালনা করেন শ্রী বিমল চন্দ্র। আজ সন্ধ্যায় ভরনের নাচ আর পাতা টানা খেলার মধ্যে দিয়ে শেষ হলো  এবছরের ঐতিহ্যবাহী জাগরনি ভরনের মেলা।