NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

লং আইল্যান্ডে বাংলাদেশী-আমেরিকান এলায়েন্স’র উদ্যোগে পথমেলা ২৭ আগষ্ট


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

লং আইল্যান্ডে বাংলাদেশী-আমেরিকান এলায়েন্স’র উদ্যোগে পথমেলা  ২৭ আগষ্ট

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী-আমেরিকান এলায়েন্স’র উদ্যোগে
প্রথমবারের মতো নিউইয়র্কেও লং আইল্যাান্ডে পথমেলা অনুষ্ঠিত হতে
যাচেছ। আগামী ২৭ আগষ্ট রোববার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত 
এই মেলা অনুষ্ঠিত হবে। লং আইল্যান্ডে বসবাসকারী প্রবাসী
বাংলাদেশী-আমেরিকানদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


লং আইল্যান্ডে পথমেলা আয়োজনকারীদের অন্যতম নাসির আলী খান পল
বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, বর্তমানে বিপুল 
সংখ্যক বাংলাদেশী-আমেরিকানদের লং আইল্যান্ডে বসবাস। বেড়ে উঠছে
আমাদের নতুন প্রজন্ম। চলতি বছরের গ্রীষ্মকালকে উপভোগ করার
পাশাপাশি স্থানীয়  নতুন-পুরাতনদের মাঝে দেশীয় শিল্প-সংস্কৃতি
বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো লং আইল্যান্ডে পথমেলার আয়োজনের
উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য গত ১১ জুন রোববার স্থানীয়  ডেয়ারপার্ক
এভিনিউ তাজ গ্রিল রেষ্টুরেন্টে বাংলাদেশী-আমেরিকানদের একটি
সভা হয়েছে। সভায় মেলা আয়োজনের ব্যাপারে প্রথমিকভাবে বিস্তারিত
আলোচনার পর আগামী ২৭ আগষ্ট রোববার প্রথমবারের মতো লং
আইল্যান্ডে পথমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মেলাটি সফল করতে
পরবর্তী সভায় আরো বিস্তারিত আলোচনা হবে। এতে দেশীয় পণ্যের স্টল
ছাড়াও থাকবে দেশী-বিদেশী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক
অনুষ্ঠান।
পথমেলার প্রস্তুতি  সভায় নাসির আলী খান পল ছাড়াও অন্যান্যের মধ্যে
ইশতিয়াক রুমি, আসাদ বারী, আমিরুল ইসলাম, রুমন প্রধান, ইকবাল
লিটন, মিয়া আলম পাখী, সৈয়দ আলম, দেলোয়ার খান, ফয়সাল আহমেদ
প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এছাড়াও উল্লেখিত পথমেলা আয়োজনের ব্যাপারে সমর্থন ও 
সহযোগিতার আশ্বাস দিয়েছেন লং আইল্যান্ডে বসবাসকারী ডা.
ওয়াদুদ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, লায়ন আসেফ বারী
টুটুল, বেনজির আহমেদ, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ডা. নজরুল
ইসলাম, ডানা ইসলাম, ডা. মাসুম, শিরিন আক্তার প্রমুখ।