NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সাংবাদিক শিব্বীর আহমেদ’র তোলা ছবি নিয়ে ‘অদম্য শেখ হাসিনা’ ফটোবুক প্রকাশিত হচ্ছে জুলাই মাসে


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

সাংবাদিক শিব্বীর আহমেদ’র তোলা ছবি নিয়ে ‘অদম্য শেখ হাসিনা’ ফটোবুক প্রকাশিত হচ্ছে জুলাই মাসে

 সাংবাদিক শিব্বীর আহমেদ’র তোলা ছবি নিয়ে ‘অদম্য শেখ হাসিনা’ ফটোবুক প্রকাশিত হচ্ছে জুলাই মাসে  ডেস্ক রিপোর্টঃ সাংবাদিক শিব্বীর আহমেদ এর তোলা ছবি নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা জুলাই ২০২৩ এ প্রকাশ করছে ফটোবুক অদম্য শেখ হাসিনা - Indomitable Sheikh Hasina’। ২০০৬ গণতন্ত্র পুন: প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং ১/১১ তত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের রাজধানি ওয়াশিংটন ডিসি সফর করেন। এই সময়ে তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নানা কর্মসূচীতে অংশগ্রহন করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।  

ফটোবুক বইটিতে জননেত্রী শেখ হাসিনা ছাড়াও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিনা ওভামায়ার জয়, কন্যা সুফিয়া রেহানা ওয়াজেদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ যুক্তরাষ্ট্রের সর্বস্তরের নেতাকর্মীদের ছবি স্থান পেয়েছে। এছাড়াও সে সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরসঙ্গীদের ছবিও ফটোবুক বইটিতে স্থান পেয়েছে।    ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা - Indomitable Sheikh Hasina’ বইটিতে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ওয়াশিংটনে সাংবাদিক শিব্বীর আহমেদ এর তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচীর প্রায় ৮৫০ ছবি দিয়ে ১৪৬ পৃষ্ঠার এই বইটি বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনি। ফটোবুক বইটির বিক্রয় মুল্য ধার্য্য করা হয়েছে ৪ হাজার।

বইটির প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ নিজেই।  ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা - Indomitable Sheikh Hasina’ বইটি সহ লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৩৩তম প্রকাশিত বই। শিব্বীর আহমেদ’র অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে শিশুতোষ ছড়ার বই ‘কথায় ছড়ায় মুজিবগাথা’, টুঙ্গীপাড়া সফর নিয়ে ভ্রমন কাহিনি ‘ক্ষণিক দাঁড়াও পথিক’, গবেষনা গ্রন্থ অগ্নিঝরা স্লোগান জয়বাংলা’, মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’, ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ সহ নানা উপন্যাস, কাব্যগ্রন্থ, থ্রিলার, রম্য রচনা, প্রবন্ধ, প্রবাসজীবনের গল্প ইত্যাদি। শিব্বীর আহমেদ’র প্রকাশিত থ্রিলারের সংখ্যা ৯টি।    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি ফটোবুক বইটি উৎসর্গ করা হয়েছে। ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা - Indomitable Sheikh Hasina’ বইটি অনন্যা প্রকাশনি ছাড়াও নিউইয়র্ক বাংলা বইমেলা, টরন্টো বাংলা বইমেলা, কলকাতা বাংলা বইমেলা সহ বিভিন্ন বইমেলায় পাওয়া যাবে। এছাড়াও বইটি অনলাইনে রকমারি.কম সহ বিভিন্ন অনলাইনে পাওয়া যাবে।