NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?-- সৈয়দ ওমায়ের হাসান


Syed Omair Hassan প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ এএম

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?-- সৈয়দ ওমায়ের হাসান

 

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?

মানুষের ভিড়ে, মানুষ খোঁজে মন,

নয়নে দেখিছে মানুষ,

দুপায়ের মানুষ, দুষ্পদ মানুষ,

মান আর হুঁশবিহীন মানুষ,

না আছে বোধ, চোখ, চিন্তার বালাই।

কামাই ,জমাই, খাই,আর ঘুমাই।

লাশ হয়ে ঘুরে জীবিত মানুষ

তবু করিছে বড়াই, চলিছে লড়াই।

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?