NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ এএম

রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী

রুদ্র, বন্ধু আমার

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রয়াণ দিবস স্মরণে বন্ধু সহযাত্রী কবি কামাল চৌধুরীর কবিতা।

 

 

তোমার স্মৃতিতে  কলাভবনের রোদে

 

এখনো কবিতা রাগী প্রতিবাদী  ভাষা

 

ধূমায়িত চায়ে হারানো জীবন লিখে

 

জানাতে এসেছি অশ্রু ও ভালোবাসা।

 

বন্ধুরা আজো বসে আছে জড়ো হয়ে

 

তোমার চেয়ারে সুগভীর শূন্যতা

 

কবিতা তোমাকে দিয়ে গেছে মহাকাল

 

বাতাসে উড়ছে বিদ্রোহী ঝরাপাতা।

 

স্মৃতির ভেতরে বহু কোলাহল জাগে

 

রাতজাগা এক শহর দাঁড়ায়  পাশে

 

ধাবমান এই নীরবতা ভেঙে দেখি

 

সাহসী কবিতা আমাদের ইতিহাসে

 

এখনও হাটছে, এই উপকূলে তুমি

 

বদ্বীপের ক্রোধে লিখেছ হাড়ের ঘর

 

জোছনা ও চাঁদ, অভিমান, খেয়াতরী,

 

স্বদেশ তোমার কবিতার অন্তর।