NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

উথলীতে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:২৪ পিএম

উথলীতে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান

জীবননগর উপজেলার উথলীতে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নবনির্বাচিত চেয়ারম্যান সহ ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার(২২ জুন) সকাল ১০ উথলী হাইস্কুল মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। 

প্রবীণ কমিটির সভাপতি দাউদ হোসেন মাস্টারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দীন আহম্মেদ, আব্দুল মতিন,সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, মঈদুল হাসান মঈন, আবু সায়েম বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আরমান আলী, রতন,ফরহাদ হোসেন,আব্দুস ছাত্তার,আহাদ আলী,মহিলা ইউপি সদস্য ফেরদৌস আক্তার বেগম, সায়েরা বেগম, ফারজানা আক্তার বৃষ্টি সহ প্রবীণ ও যুব কমিটির সদস্যবৃন্দ ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নবনির্বাচিত চেয়ারম্যান সহ ইউপি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।