NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বর্তমান সরকার ১৪ বছরে যে উন্নয়ন করেছে অন্য সরকার ৪০ বছরেও পারেনি: প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৪:০৮ এএম

বর্তমান সরকার ১৪ বছরে যে উন্নয়ন করেছে অন্য সরকার ৪০ বছরেও পারেনি: প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার বিগত ১৪ বছরে দেশের যে উন্নয়ন করেছে আমি মনে করি অন্য কোনো সরকার ৪০ বছরেও তা করতে পারেনি। শনিবার (২৪ জুন) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে যারা বগুড়ার উন্নয়নের জন্য ভাবেননি, তাদের জায়গায় আওয়ামী লীগ সেই উন্নয়ন করে যাবে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক এসএম রফিকুল নবী, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এএসএম রেজাউল করিম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাবিল ইসলাম, মনিরা খাতুন, মিজানুর রহমান ও আঁখি আকতার।প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন এবং বগুড়া সদর উপজেলা পরিষদে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২টি উপজেলায় জয় সিট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এর আগে নন্দীগ্রাম উপজেলা পরিষদের পঞ্চমতলায় দুই কোটি টাকা ব্যয়ে ডিজিটাল সংযোগ স্থাপনে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, ওসি আনোয়ার হোসেন প্রমুখ।