NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

প্রেমের টানে মালদ্বীপের তরুণী এসেছেন কুমিল্লায়


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৮ পিএম

প্রেমের টানে মালদ্বীপের তরুণী এসেছেন কুমিল্লায়

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


প্রেমের টানে এবার বাংলাদেশের কুমিল্লায় এসেছেন মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশীদের ছেলে রাসেলকে বিয়ে করেছেন। গত ২৪ জুলাই শ্বশুরবাড়িতে আসেন এ মালয় তরুণী।

স্থানীয়ভাবে জানা গেছে, ২০১৪ সালে কাজের সূত্রে মালদ্বীপ যান রাসেল। গত ২০১৯ সালে মালদ্বীপের মালে শহরের আহমেদ দিদিরের মেয়ে হাব্বা আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়, তারপর মন দেওয়া-নেওয়া। ২০২১ সালের অক্টোবর মাসে মালে শহরের একটি কাজি অফিসে (বিবাহ রেজিস্ট্রি অফিস) বিয়ে করেন দুজনে। গত ২৪ জুলাই রাসেল তার বিয়ে করা স্ত্রী হাব্বাকে নিয়ে বাংলাদেশে আসেন।
বিষয়টি নিশ্চিত করে রাসেলের বাবা আবদুর রশিদ জানান, তারা উভয় উভয়কে মেনে নিয়েছে। আমার পুত্রবধূও সবার সঙ্গে মিলেমিশে থাকছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

পয়ালগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, রাসেল কাজের সূত্রে মালদ্বীপে যায়। সেখানে তাদের পরিচয় হয়। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে মালদ্বীপে। এখন তারা দেশে এসেছে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ফেসবুকের মাধ্যমে এমন একটি খবর দেখেছি। তবে আমি ওই ইউনিয়নের বিট পুলিশ অফিসারকে দিয়ে খোঁজ নিয়ে জানব এ বিষয়ে।